‘গাজার কী করা হয়েছে, দেখুন’: স্যাটেলাইট ছবি শেয়ার অ্যাঞ্জেলিনা জোলির

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪

গাজায় ইসরায়েলের যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজার কী পরিণতি হয়েছে, তা দেখা যাচ্ছে।

রবিবার (৪ অক্টোবর) দীর্ঘ এক পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও বলেছেন, গাজার ‘পুরো পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও ‘ক্ষতিগ্রস্ত বা ধ্বংস’ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জোলি বলেন, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে তিনি উল্লেখ করেন, ত্রাণ ও আশ্রয় সামগ্রী এখনও নানা বিধিনিষেধ ও বিলম্বের মুখে পড়ছে।

তিনি লেখেন, গুগল আর্থে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ অসাধারণ স্পষ্টতায় দেখা যাচ্ছে।

জোলি আরও বলেন, শীত আসার আগেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। হাসপাতালগুলোর প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও সরবরাহ করা দরকার। 

সূত্র: আল জাজিরা

View this post on Instagram
 
A post shared by Angelina Jolie (@angelinajolie)

/এএস/ 
সম্পর্কিত
নাগরিকদের ‘সামরিক প্রশিক্ষণ’ দেবে ইরানি সেনাবাহিনী
হরমুজে মার্কিন অবরোধ ‘অটুট’: হেগসেথ
নতুন তলানিতে ইরানি রিয়াল, দরপতন রোধে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
সর্বশেষ খবর
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
নদী নষ্ট, দেশ ধ্বংস 
নদী নষ্ট, দেশ ধ্বংস 
নাগরিকদের ‘সামরিক প্রশিক্ষণ’ দেবে ইরানি সেনাবাহিনী
নাগরিকদের ‘সামরিক প্রশিক্ষণ’ দেবে ইরানি সেনাবাহিনী
মেনুর ছবিতে খাবার এত সুন্দর, প্লেটে এলেই কেন বদলে যায়?
মেনুর ছবিতে খাবার এত সুন্দর, প্লেটে এলেই কেন বদলে যায়?
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’