ডাঃ এজাজের ‘বাজিমাত’

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৮:৪৩আপডেট : ৩০ মে ২০২১, ১২:০৫

টিভি পর্দায় ডাঃ এজাজের উপস্থিতি মানে মজার কিছু। যিনি চরিত্রাভিনেতা হয়েও গড়ে তুলেছেন আলাদা ভক্ত-দর্শক।

৩০ মে থেকে প্রচার শুরু হচ্ছে এই অভিনেতার নতুন ধারাবাহিক ‘বাজিমাত’। যেখানে তিনি হাজির হচ্ছেন মজার চরিত্র ও ভিন্ন লুকের গেটআপ নিয়ে।

পাপ্পু রাজের রচনায় ধারাবাহিকটি নির্মাণ করছেন মুসাফির রনি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা খানম নাদিয়া, নিলয়, মৌসুমী হামিদ, আব্দুল্লাহ রানা, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে এর নির্মাতা জানান, হাসান ও মুরাদ নামে দুই ব্যক্তি নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে গাড়ি-বাড়ি-ফ্ল্যাটসহ বিয়ে করে দুই ধনীর দুলালীকে। কিন্তু ফলাফলে মুরাদ স্ত্রী হিসেবে পায় বদ মেজাজি তামান্নাকে। সাথে পায় স্বঘোষিত রকস্টার শ্বশুর ফোরকান আলী বান্টিকে। অন্যদিকে হাসান পায় সাবালিকা, কিন্তু বাচ্চাকণ্ঠী উদ্ভট চরিত্রের মিনিকে।

এই দুই ব্যক্তি বুঝতে পারে, ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে তারা তাদের লাইফের চাকাই পাংচার করে ফেলেছে। এমনই এক মজার গল্প নিয়ে এগিয়ে যেতে থাকে ‘বাজিমাত’।

ধারাবাহিকটি প্রচার হবে ৩০ মে থেকে প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় আরটিভিতে।

নির্মাতা জানান, গল্পের প্রয়োজনে এই ধারাবাহিক নাটকটিতে আরও অনেক তারকা শিল্পী যুক্ত হবেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?