বাগদান হলো প্রসূনের

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৯:৪৮আপডেট : ১৩ জুন ২০২১, ০২:১১

বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। আজ (১২ জুন) রাজধানীর মালিবাগের বাসায় হয়ে গেলো বাগদানের প্রথম পর্ব। এতে ছেলে পক্ষ তাকে আংটি পরিয়ে গেছেন। শিগগিরই দ্বিতীয় পর্ব ও বিয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানালেন এই অভিনেত্রী।

ছেলে প্রসঙ্গে জানা যায়, পাত্র প্রসূনের দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ফারহান। পেশায় তিনি ব্যবসায়ী ও ফার্ম হাউজের মালিক।

প্রসূন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। এরপর আমরা প্রেমের সম্পর্কে জড়াই। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না, বিষয়টির পূর্ণ পরিণতি হবে কিনা। দুই পরিবারের সম্মতিতে আজকে কিছুটা আনুষ্ঠানিকতা হলো।’

ফারহান প্রসঙ্গে প্রসূন বলেন, ‘সে কৃষি ও খামারের সঙ্গে যুক্ত। মানিকগঞ্জে তাদের খামারবাড়ি। এছাড়া পারিবারিক ব্যবসা আছে। ফারহানের পুরো বিষয়টিই মূলত আজকে আমার পরিবারের কাছে উপস্থাপন করা হলো। চলতি মাসেই হয়তো আমাদের পরিবারের মানুষেরা তাকে আংটি পরাবে। তখনই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হবে।’

২০১২ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রসূন।
এরপর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন। নাটকে হয়ে পড়েন অনিয়মিত। এরমধ্যে সাম্প্রতিক বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ছবিগুলো হলো নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রাশিদ পলাশের ‘পদ্মপুরাণ’, জায়েদ রেজওয়ানের ‘মৃত্যুপুরী’ এবং নিশীথ সূর্যের ‘পায়রার চিঠি’।

/এম/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করলেন মামলার আসামি
কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করলেন মামলার আসামি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন