চলে গেলেন কণ্ঠশিল্পী-প্রচ্ছদ ডিজাইনার বৃহান

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১২:৩৮আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৫৫

শূন্য দশকের দেশের জনপ্রিয় প্রচ্ছদ ডিজাইনার ও কণ্ঠশিল্পী বোরহান আহমেদ বৃহান মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

বৃহান

আজ (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ক্যানসার আক্রান্ত এ শিল্পী রাজধানীর আদাবরের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার ও একাধিক ঘনিষ্ঠজন। মৃত্যুকালে বৃহানের বয়স হয়েছিল ৪৮ বছর।

জানা যায়, আজ বাদ জোহর মোহাম্মদপুরে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে প্রয়াতের গ্রামের বাড়ি খুলনায়।

বোন নীলা বলেন, ‘দুই দিন আগেই ভাইয়াকে হাসপাতাল থেকে এমআরআই করে বাসায় এনেছিলাম। আজ সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখি ভাইয়া জোরে জোরে নিশ্বাস নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর দেখি অক্সিজেন লেভেল ৪৭, আর নিশ্বাস নিতে পারছেন না। তারপর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার দেখে বলেছেন বাসাতেই তিনি মারা গেছেন।’

এক বছরেরও বেশি সময় ধরে ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বৃহান। তখন থেকে বেশিরভাগ সময়ই হাসপাতাল ও বাসার বিছানায় কেটেছে তার।

উল্লেখ্য, অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে বেশি পরিচিতি পেলেও বোরহান আহমেদ বৃহান ছোটবেলা থেকে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১০ সালের ভালোবাসা দিবসে ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসে তার প্রথম একক ‘ফেসবুক প্রেম’। এরপর এসেছে আরও কিছু অ্যালবাম। তবে শূন্য দশকে তার আঁকা প্রচ্ছদেই পাওয়া গেছে দেশের বেশিরভাগ শিল্পীকে।

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন