পরীমণি জানালেন ধর্ষণচেষ্টায় অভিযুক্তর নাম

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২১, ২৩:২৩আপডেট : ০৭ জুলাই ২০২১, ০২:০১

অবশেষে মুখ খুললেন পরীমণি। ফেসবুকে পোস্ট দেওয়ার দুই ঘণ্টার মাথায় জানালেন তাকে হত্যা ও ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম। জানান, তার ওপর সেদিন রাতে নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।

পরী আরও জানান, এ ঘটনাটি ঘটে চার দিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্টও ছিলেন। পরীর ভাষ্যে বেশ ক’বার ‘উত্তরা বোট ক্লাব’ শব্দটি আসে। যদিও এই নামে ঢাকায় কোনও ক্লাব নেই। তবে অভিযুক্ত ব্যক্তি উত্তরা ক্লাব ও ঢাকা বোট ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।

নিজ বাসায় বসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বারবার কান্নায় ভেঙে পড়েন পরী। বলেন, একটি সিনেমার মিটিংয়ের কথা বলে সেদিন রাতে বোট ক্লাবে তাকে নিয়ে যায় অমি নামে তার এক পরিচিতজন।

পরী বলেন, ‘বেশ ক’দিন ধরেই এই বৈঠকের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। পরে অমির অনুরোধে সেদিন রাতে আমি বৈঠকে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারবো না।’

পরী জানান, সেদিন রাতে তাকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি ফিল করছিলেন। এরমধ্যে তাকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে সেদিন রাতে বেরিয়েই পরী যান বনানী থানায়।

পরী জানান, থানায় তার অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেননি কর্তব্যরত অফিসার।

* পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান