গৃহকর্তার কাছে গৃহপরিচারিকার ফ্রেন্ড রিকোয়েস্ট!

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৪:৫২আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:৫২

গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী!  

এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন। জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় এর মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই বিশেষ নাটকটির নাম ‘রঙিলা ফানুস’।

নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, তার চরিত্রের শুরু এটা। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা।

আর এই মেডিকেল কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মজার ছলে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। অর্থাৎ এই খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। সাবিলাসহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ।  

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘রঙিলা ফানুস’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাবহুল নাটক। যেগুলো ঈদ আয়োজন হিসেবে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সকলকে সতর্ক করলেন সাবিলা
সকলকে সতর্ক করলেন সাবিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প