গীতিকবি মোস্তফা সরয়ার ফারুকী! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ১৫:৫৩ আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫:৫৮

জুনের মাঝামাঝিতে অবমুক্ত হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর ট্রেলার। আর গতকাল (৩ জুলাই) এলো বিশেষ চমক ‘পরজীবী শহরের গান’। যে গানটি তৈরি হলো সিরিজটিরজন্য।

যেখানে নির্মাতা ফারুকীকে প্রথমবার পাওয়া গেলো গীতিকবিরূপে। চিরকুট ব্যান্ডের পাভেল আরিনের সুর-সংগীতে এটি গেয়েছেন মাশা ইসলাম।

গানটির অডিও-ভিডিও যৌথভাবে প্রকাশ হয়েছে ফেসবুক ও ইউটিউবে। অবমুক্ত হওয়ার পর থেকে ভালো প্রশংসা জুটছে। বিশেষ করে ফেসবুকে গানটির কথা নিয়ে প্রশংসায় ভাসছেন ফারুকী। অনেকেই বলছেন, গীতিকার হিসেবেও ফারুকী চমকে দিলেন সবাইকে। 

এদিকে, গানের দৃশ্যের প্রায় পুরোটা জুড়ে আছেন এর অভিনেত্রী তাসনিয়া ফারিন। মূলত তাকে ঘিরেই সিরিজটির গল্প।

এর আগে গত ২০ জুন ফেসবুকে অবমুক্ত হয়েছিল এর পোস্টার। সেটাও ছিল ফারিনকে ঘিরে। 

এটি শেয়ার করে ফারুকী লেখেন, ‘যদি কখনও পিছিয়ে আসতে দেখো, ভেবো না সেটা তার পরাজয় মেনে নেওয়া! লক্ষ্যে ছুটে যাওয়ার আগে তীরকেও তো পিছিয়ে আসতে হয়!’

‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এ ফারিন ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করেছন। তাদের মধ্যে আছেন- মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

আগামী ৯ জুলাই সিরিজটি অবমুক্ত হবে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান