হাবিবের গীতিকার যখন ফেসবুক ভক্তরা!

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ১৪:৪১আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৫:৩০

সোমবার (৫ জুলাই) সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ তার ফেসবুক পেজে লিখেছিলেন ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ...’। বাকিটা লিখতে বলেছেন অন্যদের!

তার এমন লিখতে বলার পেছনে সংগীতবিষয়ক রহস্য আছে। ভক্তদের দেওয়া একের পর এক বাক্য সাজাতে চান তিনি। যা দিয়ে হবে পুরো একটি গান।

বিষয়টি আসলে তাই। দেশের অন্যতম জনপ্রিয় এ গায়ক-প্রযোজক এভাবেই তৈরি করতে চান তার নতুন গানের কথামালা।

হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন! আমি সারপ্রাইজড! বলেছিলাম, এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছিলো লকডাউনে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে। তাই আমি চাই আরও কয়েকজন অংশগ্রহণ করুক এই গানে!’

এদিকে, সম্প্রতি হাবিব তৈরি করেছেন নতুন গান ‘বাধাহীন আমার মনের এই গল্প’। যেখানে চমক আকারে হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যানসির মেয়ে রোদেলা। মায়ের মতোই হাবিবের সুর ও সংগীতে গেয়েছে সে।

মারুশার লেখা গানটি গত ১ জুলাই হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

/এম/এমএম/
সম্পর্কিত
হাবিবের ‘ইনসাফ’: মন গলে প্রেম ঝরে পড়া গান
হাবিবের ‘ইনসাফ’: মন গলে প্রেম ঝরে পড়া গান
প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’তে হাবিব-প্রীতম
প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’তে হাবিব-প্রীতম
স্থগিত হাবিবের কনসার্ট
স্থগিত হাবিবের কনসার্ট
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প