ঈদে মুক্তি পাচ্ছে আদনান আল রাজীবের সিনেমা

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৬:০৬ আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:১৫

সিনেমা বানাচ্ছেন বিজ্ঞাপনের বড় নির্মাতা আদনান আল রাজীব। এটা পুরনো খবর। নতুন খবর হলো এই ঈদেই মুক্তি পাচ্ছে সেটি।  

‘ইউটিউমার’ নামের এই সিনেমা মুক্তি পাচ্ছে একটি দেশীয় ওয়েব প্ল্যাটফর্মে। বুধবার (৮ জুলাই) ছবিটির পোস্টার উন্মুক্ত ও মুক্তির বিষয়টি ঘোষণা করে আদনান।
  
প্রীতম হাসান ও জিয়াউল হক পলাশ অভিনীত ‘ইউটিউমার’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। পোস্টার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ছবিটি নিয়ে আলোচনা। এই ছবিতে আরও অভিনয় করেছেন গাউসুল আলম শাওন, শরাফ আহমেদ জীবন, কারিনা কায়সার, সালমান মুক্তাদিরসহ অনেকে। 

আদনান আল রাজীব বলেন বলেন, ‘বিশেষ দিক হলো, কাজটি করেছি নিজের মতো করে। মানে স্বাধীনতা পেয়েছি। আর তাছাড়া ফিল্মটি এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আশা করছি অনেকের ভালো লাগবে।’

‘ইউটিউমার’ আদনান আল রাজীবের প্রথম চলচ্চিত্র। সম্প্রতি এই নির্মাতা আলোচনায় এসেছেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর একটি অদৃশ্য চরিত্রে স্বনামে অভিনয় করে! 

/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র