লালগালিচায় লাল-সবুজের প্রতিনিধিরা (ফটোফিচার)

বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২১, ২১:১৪আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১২

দক্ষিণ ফরাসি সাগরপাড়ে চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম। এবার বাংলাদেশিদের জন্য গর্ব বয়ে এনেছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্র। আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয়েছে এটি। বাঁধনের ঝলমলে উপস্থিতি

যার জন্য ইতোমধ্যেই প্রশংসায় ভেসেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ সংশ্লিষ্টরা। এদিকে আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারেও তারা পেলেন বিশেষ সম্মান। প্রিমিয়ার উপলক্ষে লালগালিচায় হেঁটেছেন বাংলাদেশি ছবিটির সঙ্গে সম্পৃক্ত আটজন। ৯ জুলাই স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে তারা লালগালিচার সামনে আসেন।

রেহেনা মরিয়ম নূর’র টিম কান কর্তৃপক্ষ নিয়ম মেনে তাদের জন্য এ সময় লালগালিচা ফাঁকা করেন। যা করা হয় শুধু সেসব অতিথিদের জন্য, যাদের ছবি অফিশিয়াল সিলেকশনে থাকে। তাদের হেঁটে আসা

পাশাপাশি একের পর মাইক্রোফোনে পরিচয় করিয়ে দেওয়া হয় পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার ও কালারিস্ট চিন্ময় রয়কে। এ সময়ে চলে আলোকচিত্রীদের ক্যামেরার ঝলকানিও। এরপর সিঁড়ি বেয়ে তারা ঢুকে যান গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। ছবিতে দেখুন লাল-সবুজের প্রতিনিধিদের লালগালিচা পদচারণ! বাংলাদেশিদের জন্য সুখস্মৃতিই হয়ে থাকলো এবারের কান উৎসব

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন