লালনের গীতিকবিতায় মিজানের গান

বিনোদন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৩:৩১আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৯:১৫

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ সদস্য দেওয়ান লালন আহমেদ বাপ্পী। দায়িত্বে, কর্মে ও নিষ্ঠায় দেশের প্রতি নিবেদিত এক প্রাণ। গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কাজের ফাঁকে ঠিকই মনেপ্রাণে বাংলা সংস্কৃতিকে ধারণ করেন। যার চিত্র ফুটে ওঠে তার লেখা গান ও একাধিক গ্রন্থে।

এরই ধারাবাহিকতায় এবার এই গীতিকবির কাব্যমালায় আসছে নতুন গান ‘যতদূরে যাও’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিজান। সুর ও সংগীতায়োজনে রাজিব হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

গানটি নিয়ে দেওয়ান লালন আহমেদ বাপ্পী জানান, ‘প্রিয়তমার অসহ্য বিরহ বেদনায় কাতর হৃদয়ের অভিব্যক্তি হচ্ছে এই গানটি। আমি আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ 
   
মিজান রহমান বললেন, ‘লালনের কাব্যমালায় কি যেন একটা আছে, যা হৃদয়ের কোনে গিয়ে ঘুরপাক খায়। তার গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। এই গানটিও খুব প্রাণখুলে গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা প্রকাশের পর শ্রোতাদের বিবেচনা।’ 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১১ আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘যতদূরে যাও’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি বিদেশি একাধিক অ্যাপে।

উল্লেখ্য, বীরাঙ্গনা, পঁচিশে মার্চ, জাতির পিতাকে নিয়ে ‘শেখ সাহেব’, ‘মা’, ‘পাসওয়ার্ড’সহ একাধিক গান লিখে ইতোমধ্যে নিজস্ব শ্রোতাবলয় তৈরি করেছেন দেওয়ান লালন আহমেদ বাপ্পী। ‘পাসওয়ার্ড’ গানের জন্য ২০২০ সালের সেরা গীতিকার হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ জিতে নেন তিনি। 

দেওয়ান লালন আহমেদ বাপ্পীর এ পর্যন্ত সাতটি বই প্রকাশিত হয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন