‘বিয়ে করে রোমান্টিক মুডে আছি, বাজে কিছু লিখবেন না’

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৪:১৩আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৮:২৪

জুলাই মাসের ৭ তারিখে পারিবারিকভাবে বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। যা সবাইকে জানালেন গতকাল (১১ আগস্ট)। 

বিয়ের ভেতরেই চলেছে টানা লকডাউন ও ঈদ। এদিকে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির কলেজ এখনও খোলেনি। তাই বেশ মধুর সময় কাটাচ্ছেন এই দম্পতি। এরমধ্যে লকডাউন খুলে যাওয়ায় দেশের মধ্যেই মধুচন্দ্রিমার প্ল্যান করছেন দু’জনে।

এমন একটি আনন্দময় সময় যেন নষ্ট না করেন ভক্তরা, সোশ্যাল হ্যান্ডেলে সেই অনুরোধ জানালেন নিলয়। কারণ, বিয়ের খবরটিকে কেন্দ্র করে অনেক নেটিজেনই নেতিবাচক মন্তব্য শুরু করেছে। যেমনটা দেখা যায় যেকোনও তারকার বিয়ে বা বিচ্ছেদের ক্ষেত্রেই। নিলয়ও সেটি থেকে রক্ষা পাচ্ছেন না।

মূলত সেই দিকটি লক্ষ্য করেই নিলয় বললেন, ‘বিয়ে করে রোমান্টিক মুডে আছি, বাজে কিছু লিখবেন না।’ 

আবদার! হ্যাঁ, সেই আবদার অনেকটাই রেখেছেন তার ভক্ত ও অনুসারীরা। তবে বাজে মন্তব্য করার সংখ্যাও কম নয়! 

নিলয় বিয়ে নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭ জুলাই আমরা বিয়ে করি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি। এছাড়াও আমার বোন অস্ট্রেলিয়া থাকেন। ছুটি মিলিয়ে তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা। সব মিলিয়ে বিয়ের কথাটা প্রকাশ্য করা হয়নি।’

‘বিয়ে করে রোমান্টিক মুডে আছি, বাজে কিছু লিখবেন না’ পাত্রী হৃদি হোম ইকোনমিক্সের ছাত্রী। বাড়ি ঢাকার মগবাজারে। সোশ্যাল ওয়ার্ক ও লেখালেখিতেও যুক্ত আছেন তিনি। 

নিলয় জানান, আপাতত দেশের বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন তারা। এরপর সময় করে বিদেশেও উড়াল দেওয়ার পরিকল্পনা রয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প