জোয়ার হাত ধরে বলিউডে শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৬:০৫

বলিউডের পুরনো অনেক সুপারস্টারেরই ছেলেমেয়েরা একে একে পা রেখেছেন মা-বাবার জুতোয়। তালিকায় এসে গেছেন শাহরুখ খান কন্যা সুহানাও।

ছেলে আরিয়ানের আগ্রহটা পর্দার আড়ালে হলেও সুহানা খান অভিনেত্রীই হতে চান। বাবা শাহরুখ বা মা গৌরির তাতে আপত্তিও নেই। জি নিউজ ও নিউজ১৮-এর খবরে জানা গেল সুহানার অভিষেক হতে চলেছে জোয়া আখতারেরই কোনও এক ছবিতে।

এর আগে ইংরেজি একটি শর্টফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুহানা। কাজ করেছেন লন্ডনের মঞ্চেও।

শোনা গেছে, কমিক বই ‘আরচি’র বলিউডি সংস্করণ দিয়েই শুরু হবে সুহানার। তিনি ছাড়াও নাকি আরও দুই বড় তারকার সন্তানকে দেখা যাবে ওই ছবিতে। তাদের নাম অবশ্য জানা যায়নি। একদল স্কুলপড়ুয়া বন্ধুর একটি বিশেষ জার্নি নিয়ে হবে এ ছবির গল্প। জোয়া, শাহরুখ ও সুহানা

/এফএ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন