বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ

বিনোদন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৭:০০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:১০

হলিউড তারকা টম ক্রুজের সর্বশেষ সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পাচ্ছে না। উত্তর আমেরিকার বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মাত্র ৮ মিলিয়ন ডলার আয় করেছে। প্রায় দুই দশকের মধ্যে এটিই টম ক্রুজের সবচেয়ে কম উদ্বোধনী আয়।

২০০৭ সালের পর টম ক্রুজের কোনও সিনেমার উদ্বোধনী আয় ‘ডিগার’এর মতো এত কম হয়নি।

তবে এমন ফলেও ছবিটি নিয়ে হাল ছাড়তে নারাজ টম ক্রুজ। ২০০৭ সালে তার যুদ্ধভিত্তিক সিনেমা ‘লায়ন্স ফর ল্যাম্বস’ উদ্বোধনী দিনে ৬ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছিল।

প্রায় ১২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘ডিগার’। ছবিটির উদ্বোধনী সপ্তাহান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিংয়ের পেছনের কিছু ছবি শেয়ার করেন টম। একই সঙ্গে ছবিটির পুরো টিমের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টম ক্রুজ লেখেন, ‘ডিগার আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এত প্রতিভাবান শিল্পীদের সঙ্গে এই সিনেমা তৈরির সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলী দলের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং আনন্দের জন্য ধন্যবাদ। অভিজ্ঞতাটি সত্যিই অবিস্মরণীয় ছিল এবং আমরা একসঙ্গে যা তৈরি করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

আলেহান্দ্রো জি. ইনারিতুর সঙ্গে কাজ করাকে টম ক্রুজের অভিনয়ের জন্য অস্কার জয়ের একটি বড় সুযোগ হিসেবে দেখা হয়েছিল। ইনারিতু এর আগে ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ২০১৫ ও ২০১৬ সালে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছিলেন। ফলে ‘ডিগার’ নিয়ে শুরু থেকেই দর্শক ও সমালোচকদের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু মুক্তির পর ছবিটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

টম ক্রুজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হুলার, মাইকেল স্টুহলবার্গ ও জেসি প্লেমনস।

/এনআই/
সম্পর্কিত
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিনোদন বিভাগের সর্বশেষ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের