টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

হলিউড গায়িকা টেইলর সুইফটকে ‘জিনিয়াস’ বলে প্রশংসায় ভাসালেন হলিউড অভিনেতা টম ক্রুজ। কানসাস সিটি চিফসের ম্যাচে দেখা হওয়ার সময় দুজনের মধ্যে ফুটবল, সংগীত ও সিনেমা নিয়ে কথা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি কানসাস সিটি চিফসের চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে ক্যামেরায় টম ক্রুজ ও টেইলর সুইফটকে প্রাণবন্ত আলাপচারিতায় দেখা গিয়েছিল।

১৭ সেপ্টেম্বর ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে গিয়ে অভিনেতা বলেন, সেদিন টেইলর তাকে ফুটবল সম্পর্কে অনেক কিছু শেখান।

জিমি ফ্যালনের সঙ্গে কথোপকথনে ক্রুজ বলেন, ‘সে আমাকে ফুটবল বিষয়ে অনেক কিছু শেখালো।’

টেইলর যে ফুটবল সম্পর্কে বেশ ভালোই জানেন, তা-ও জানান তিনি। অভিনেতার ভাষায়, ‘সে এ বিষয়ে বেশ ভালো জানে।’

কোভিড-১৯ মহামারির আগে শেষবার ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্রুজ। ফলে অ্যারোহেড স্টেডিয়ামে তার উপস্থিতি ছিল দীর্ঘ বিরতির পর ফুটবল ম্যাচে ফেরার মতো।

টেইলর সুইফটেরও ভূয়সী প্রশংসা করেন ক্রুজ। তাকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়ে অভিনেতা বলেন, ‘টেইলর যখন ক্যারিয়ারের শুরুতে ছিলেন, তখন থেকেই তিনি তার কাজ অনুসরণ করছেন।’

তবে তাদের আলোচনার বিষয় শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। দুজনের মধ্যে সংগীত ও সিনেমা নিয়েও কথা হয়। টেইলরের প্রশংসা করতে গিয়ে ক্রুজ তাকে ‘অসাধারণ লেখক’, ‘দুর্দান্ত সংগীতশিল্পী’ এবং ‘খুবই দক্ষ’ পরিচালক বলে উল্লেখ করেন।

চিফসের টাইট এন্ড ট্রাভিস কেলসের সঙ্গে টেইলর সুইফটের সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কেলসের ম্যাচে নিয়মিতই দেখা যায় টেইলরকে। অন্যদিকে, এর আগে টেলর সুইফটের একটি কনসার্টেও উপস্থিত ছিলেন টম ক্রুজ।

/এনআই/
সম্পর্কিত
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
বিনোদন বিভাগের সর্বশেষ
১৪ বছরে জেনেছেন মা হতে পারবেন না, ৪০-এ স্বপ্ন দেখছেন শ্রুতি
১৪ বছরে জেনেছেন মা হতে পারবেন না, ৪০-এ স্বপ্ন দেখছেন শ্রুতি
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী