১০০ পর্বের মাইলফলক

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৩:৩৯আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:৪১

গল্প ভালোবাসে সব শিশু। আর সেই গল্পগুলো যদি রঙবেরঙের ছবির মধ্য দিয়ে তুলে ধরা হয়, তাহলে তো কথাই নেই। শিশুদের এমন চাহিদার কথা ভেবেই দুরন্ত টিভির আয়োজন ‘রঙ বেরঙের গল্প’। 

জনপ্রিয় এই অনুষ্ঠানটি ৩০ আগস্ট পূর্ণ করতে যাচ্ছে শত পর্বের মাইলফলক।

শিশুদের জন্য আঁকা ছবি দিয়ে তৈরি বিভিন্ন গল্পের বই হতে নির্মাণ হয়েছে এই অনুষ্ঠান। বইয়ের পাতার বিভিন্ন ছবির সাথে মিল রেখে বর্ণনা আর বাচিক অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে গল্পগুলো। 

ম্যাজিক চকোলেট ছবি ও গল্পের দারুণ এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন।

পরিচালক জানান, ১০০তম পর্বে অনুষ্ঠানটিতে দেখানো হবে তিনটি মজার গল্প ‘ম্যাজিক চকলেট’, ‘গাধার গল্প’ এবং ‘মিনি ও তার বন্ধু’। ‘লাইট অফ হোপ’-এর বই থেকে নেওয়া শিশুদের আঁকা ছবি থেকে তৈরি করা হয়েছে বিশেষ পর্বটি। 

এটি প্রচার হবে ৩০ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টায়। গাধার গল্প

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন