‘ঢাকা ৮৬’ পরিচালক শফিকুর রহমান মারা গেছেন

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭

মারা গেছেন বিখ্যাত চলচ্চিত্র ‘ঢাকা ৮৬’র পরিচালক শফিকুর রহমান (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ  নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। 

শফিকুর রহমান স্ত্রী সারা রহমান, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মারা যাওয়ার ১৬ দিন আগে স্ট্রোক করেছিলেন তিনি। এছাড়া করোনা শুরুর পর বেশ সাবধানে থাকতেন শফিকুর রহমান। বাসা থেকে সাধারণত বের হতেন না। পরিবারকে সময় দিয়ে ও নাতির সঙ্গে সময় কাটাতেন। গত ১৫ আগস্ট তার স্ট্রোক হয়। এরপর চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা গেলেন। 

১৯৭৩ সালে চলচ্চিত্রনির্মাতা ফিরোজ আল মামুনের ‘আলোর পথে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন শফিকুর রহমান। পরে তিনি আজহারুল ইসলাম খান, সৈয়দ মোহাম্মদ আওয়াল, আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সহকারী পরিচালক ও কিছু নির্মাতার সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার সহযোগী চিত্রনাট্যকার কাজ করেছিলেন। 

‘অভিযান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় নায়করাজ রাজ্জাকের সঙ্গে সখ্য হয় তার। তারই প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী থেকে পরিচালনার সুযোগ দেওয়া হয় তাকে। তৈরি করেন প্রথম ছবি ‘ঢাকা ৮৬’। নির্মাণ করেছেন ‘রাজমিস্ত্রি’, ‘মালামতি’, ‘জ্বীনের বাদশা’ চলচ্চিত্র।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন