লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২১

বরিশালের কীর্তনখোলা নদীতে চলছে ঢাকা-বরিশাল রুটের দৈত্যাকৃতির লঞ্চ। নিচে থৈ থৈ করছে ময়লা পানি। সেখানে হাবুডুবু খাচ্ছিলেন এই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক ও তানজিন তিশা!

নদী অথবা লঞ্চকেন্দ্রিক এমন দৃশ্য বাস্তবে হয়তো অনেক দেখা যায়, কিন্তু অভিনয়ের জন্য বিষয়টি প্রায় অস্বাভাবিক। যেমনটা বিস্ময়ভরা চোখে দেখলো রবিবার (৫ সেপ্টেম্বর) বরিশাল সদরের কীর্তনখোলা ঘাটের অগুনতি মানুষ। বিস্মিত হলেন শুটিং ইউনিট প্রধান সঞ্জয় সমদ্দারও। 

নদীর ময়লা ও গভীর পানিতে মনোজ-তিশার এই ভয়ংকর ভিডিওটির খানিক অংশ প্রকাশ করলেন নির্মাতা সঞ্জয়। বললেন, ‘এই ঝুঁকি, পরিশ্রম, ডেডিকেশনকে রেসপেক্ট করি। এভাবে নদী অথবা স্রোতে লাফ দেওয়াটা সত্যিই সাহসের বিষয়। এই দৃশ্যটির জন্য আমি ডামি আর্টিস্ট রেডি রেখেছিলাম। কিন্তু পাত্রপাত্রী বললো, আমরাই ঝুঁকিটা নেবো। নিয়েছেন এবং দেখিয়ে দিলেন তাদের অভিনয় ডেডিকেশন।’

কিন্তু লঞ্চ থেকে নদীতে কেন ঝাঁপ দিলেন দু’জনে? নাকি একে অপরকে বাঁচাতে...। জবাবে সঞ্জয় বাংলা ট্রিবিউনকে জানান, ‘সেটি আসলে এখনই বলতে চাই না। কারণ, এই দৃশ্যের মধ্যে একটা বড় বাঁক রয়েছে গল্পের। দৃশ্যটির শুটিং হয়েছে আজ (রবিবার) ভোরে। আমরা রোজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শুটিং করছি আর দিনভর ঘুমাচ্ছি। আশা করছি ভিন্ন কিছু হবে।’

গত ১ সেপ্টেম্বর থেকে সঞ্জয় সমদ্দার শুরু করেছেন মনোজ-তিশাকে নিয়ে ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। ঢাকা থেকে বরিশাল রুটের একটি লঞ্চে একরাতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে এটি। 

ছবিটি অক্টোবরে মুক্তি পাচ্ছে আই-থিয়েটারে। শুটিংয়ে শিল্পীদের মাঝে নির্মাতা সঞ্জয় সমদ্দার

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ