১২ বছরের ছোট স্যামের সঙ্গেই হলো ব্রিটনির বাগদান

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩

দীর্ঘদিনের ছেলেবন্ধু, ফিটনেস ট্রেইনার ও অভিনেতা স্যাম আসগারির সঙ্গেই হলো মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বাগদান।

গতকাল (১২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন তারা। ৩৯ বছর বয়সী মার্কিন এ তারকার বাগদত্তা স্যামের বয়স মাত্র ২৭ বছর। বয়সে ১২ বছরের পার্থক্য তাদের প্রেমে কোনও ফাটলই ধরাতে পারেনি।  

এদিকে, ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি ও ভিডিওতে ব্রিটনির হাতে বাগদানের হীরার আংটি দেখা যায়। ক্যাপশনে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না’।

অন্যদিকে, স্যামও তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লেখেন, ‘বড় খবর আসছে’। এরপরেই ব্রিটনির হাতের আংটির ছবিটি পোস্ট করেন। ব্রিটনি ও স্যাম

দেখা যায়, এই যুগলের ছবি ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভরে উঠেছে। শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস হিলটন, উইলি গোমেজসহ ব্রিটনির কাছের বন্ধুরা।

সূত্র: বিবিসি

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক