বিনা আপত্তিতে ছাড়পত্র পেলো ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:১০

বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যদের আপত্তি ছাড়াই বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো কান-ফেরত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) সেন্সর কর্তৃপক্ষ ছবিটি মুক্তির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সিনেমাটি প্রদর্শনের পর আনকাট সেন্সর প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে সেন্সর সনদ পেতে পারেন এর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

এদিকে ছাড়পত্র পাওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত হলেন এর প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘বেশ খুশির খবর। যদিও ছবিটি জমা দেওয়ার খবর জেনেছি। কিন্তু ছাড়পত্রের খবর আনুষ্ঠানিকভাবে এখনও আমরা পাইনি।’

গেল ১২ অক্টোবর ‘রেহানা মরিয়ম নূর’ সেন্সর বোর্ডে জমা পড়ে বলে জানা গেছে।

সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এরপর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ছবিটি। ডাক পেয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভাল থেকেও। মাঝে ছবিটি অনলাইনে পাইরেসি হয়েও নতুন আলোচনার জন্ম দেয়।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। 

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাঁধনকে নিয়ে আবার শুরু...
বাঁধনকে নিয়ে আবার শুরু...
ওটিটিতে ‘এশা মার্ডার’
ওটিটিতে ‘এশা মার্ডার’
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প