মামলা করতে আদালতে রকস্টার জেমস

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৫

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতে ঢাকার নিম্ন আদালতে গেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। এ সময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। 

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার।

অন্যদিকে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটির আবেদন করার জন্য।’

আদালত প্রাঙ্গণে জেমস তবে এ বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আদালতে গিয়েছি একটি কপিরাইট ইস্যু নিয়ে। আইনি আলাপ করেছি আইনজীবীদের সঙ্গে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি।’

রবিবার বেলা ২টা নাগাদ আদালত থেকে বেরিয়ে নিজ বাসায় ফেরেন জেমস।

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

/এমএইচজে/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প