শুভেচ্ছাদূত অপু বিশ্বাসের প্রথম বিজ্ঞাপন

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৫

ওয়ালমার্টের শুভেচ্ছাদূত হয়েছেন চলতি মাসের শুরুর দিকে। এবার সেই প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনচিত্র নিয়ে হাজির হচ্ছেন অপু বিশ্বাস।

রাজধানীর হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং স্পটে ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস-এর এই বিজ্ঞাপনের শুটিং হয় সম্প্রতি। এটি নির্মাণ করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। অপু বিশ্বাস ছাড়াও এতে মডেল হয়েছেন তুর্কী, রফিক মিন্টু ও এরশাদ মণ্ডল। 

জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি দেশের সব টিভি চ্যানেল ও সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রচার শুরু হবে।

অপু বিশ্বাস বলেন, ‘সম্প্রতি এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছি। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই প্রতিষ্ঠানের নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় এই ব্র্যান্ডের সুনাম ছড়িয়ে পড়ুক। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

শুটিংয়ে অপু-তুর্কী হেদায়েত উল্লাহ তুর্কী নাটক নির্মাণ ও অভিনয় করলেও এবারই প্রথমবার বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

ঢালিউডের শতাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এর বাইরে টলিউডের জন্য নচিকেতার লেখা ‘শর্টকাট’ সিনেমায়ও অভিনয় করেছেন এই নায়িকা। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে আছেন পরমব্রত।

৫ বছরের শুভেচ্ছাদূত অপু বিশ্বাস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক