‌শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনও ভালো কাজ করেছিলাম: মিথিলা প্রসঙ্গে সৃজিত

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

‌‘শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনও ভালো কাজ করেছিলাম’—স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পোস্ট করা ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে এমনটাই লিখেছেন টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিতের এমন মুগ্ধতার কারণ গত রাতে (২২ সেপ্টেম্বর) তাকে ও মেয়ে আয়রাকে নিয়ে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন মিথিলা। 
উপলক্ষ হলো, সৃজিতের জন্মদিন (২৩ সেপ্টেম্বর)। হোটেলে তারা তিনজন

রাতে শুধু নৈশভোজ নয়, কেকও কেটেছেন তারা। আর সেই ছবি মিথিলা শেয়ার করেছেন টুইটারে। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মি. মুখার্জি...’।

ছবিতে একেবারে সাদামাটাভাবে জন্মদিন পালন করতে দেখা গেছে সৃজিত-মিথিলাকে। মেয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেককে বধ করেছেন সৃজিত। বাবার কেককাটার কাণ্ড দেখে হেসেই খুন ছোট্ট আয়রা! মেয়ে আয়রার সঙ্গে খুনসুটি

উল্লেখ্য, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়কে অন্যতম হিসেবে ধরা হয়। অভিনেতা, চিত্রনাট্যকার হিসেবে কাজ করার আগে তিনি একজন অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। সর্বশেষ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তিনি। 
আর ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। বর্তমানে এই অভিনেত্রী কলকাতাতেই বেশি সময় পার করছেন। সৃজিতের নতুন কাজে সপরিবারে এখন মুম্বাই আছেন তিনি।

সূত্র: নিউজ ১৮

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন