মাদককাণ্ড: পুলিশের তোপের মুখে অর্জুন পরিবার

বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪২

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকতদন্তে নতুন মাত্রা পেয়েছে। একই কারণে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালের সন্তানের মা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে। 

আজ (২৫ সেপ্টেম্বর) আবারও নতুন করে আলোচনায় এলেন তারা। কারণ এদিন গোয়া থেকে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেস। এসময় তার কাছ থেকে মাদকও উদ্ধার করেছে পুলিশ। হয়েছে মামলাও। 
 
দক্ষিণ আফ্রিকার বাসিন্দা অ্যাগিসিলাওসকে অর্জুন পরিবারেরই অংশ মনে করা হয়। 

এদিকে, এ নিয়ে অ্যাগিসিলাওসের বিরুদ্ধে তিনটি মামলা হলো। এর আগে গত বছর অক্টোবরে সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত অভিযোগে এনসিবির হাতে গ্রেফতার হন তিনি। জামিনে বেরিয়ে আসার পর আরও একবার গ্রেফতার হন অ্যাগিসিলাওস। নাইজেরিয়ান কোকেন মামলায় সেবার হাতকড়া পড়েছিলো তার। 

অন্যদিকে, এনসিবির জোনাল ডিরেক্টর সামির ওয়াংখেড়ের নেতৃত্বে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গোয়ায় অভিযান চলে। সেদিন বেআইনিভাবে মাদক পাচার ও বিক্রির সঙ্গে সরাসরি যুক্তদের খোঁজ চালাচ্ছিলো সংস্থাটি। 

ভাইয়ের সঙ্গে গ্যাব্রিয়েলা ৩০ বছর বয়সী অ্যাগিসিলাওস প্রসঙ্গে জানা যায়, তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। মার্কেটিংয়ের কাজে লম্বা সময় ধরে ভারতে অবস্থান করছেন। ভারতীয় পুলিশের অভিযোগ- অ্যাগিসিলাওস মার্কেটিংয়ের  আড়ালে মাদক পাচারের কাজ করেন।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন