৬০ লাখ টাকার অনুদানের ছবিতে শাকিব একাই নিচ্ছেন ৪০ লাখ

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৫:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:০৭

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সবদিক দিয়েই আছেন প্রথম কাতারে। ব্যবসা সফল ছবি তো বটেই, পারিশ্রমিকেও অন্যদের চেয়ে বেশি নেন এই তারকা। আর সে কারণেই বিগ বাজেটের ছবিকেই তিনি প্রধান্য দেন বলে গুঞ্জন আছে।

চলতি বছরের শুরুর দিকে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কম বাজেটে ১০০ সিনেমা’র ঘোষণায় একহাত নিয়েছিলেন ঢালিউড কিং। তিনি মনে করেন, বিগ বাজেটের ভালো ছবি একটি হলেই যথেষ্ট।

গত সপ্তাহে সেই সমালোচনার জবাব দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। বলেন, “শাকিব বর্তমানে যে ‘গলুই’ সিনেমার শুট করছেন, সেটার বাজেট মাত্র ৬০ লাখ টাকা। উনি যদি সুপারস্টারই হন, তাহলে ৬০ লাখ টাকা বাজেটের সিনেমা কেন করছেন?”

ইঙ্গিতে শাকিবের ক্যারিয়ার নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এবার জানা গেলো, ‘গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু বড় অঙ্কের টাকাই ঢালছেন। এ কারণে ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকার সরকারি অনুদানের ছবি হলেও শাকিব একাই পাচ্ছেন ৪০ লাখ টাকা।

বিষয়টি নিয়ে খোরশেদ আলম খসরু বলেন, ‘পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমরা সবকিছু মিলিয়েই সুন্দরভাবে শুটিং করছি। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।’

খসরু এর আগে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘‘অনুদানের ছবি মানেই যে স্বল্প পরিসরে কাজ শেষ করা, সে ধারণাটা ভাঙতে চাই। অনুদানের সিনেমা বলতে এতদিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করবো। বেশ বড় বাজেটের সিনেমা হবে ‘গলুই’।’’

জানা যায়, গত সপ্তাহ থেকে জামালপুর ও বগুড়ার কিছু অংশে ছবিটির কাজ শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমাটির শুটিং করছে।

ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এতে শাকিব খান একজন ঢুলি। সিনেমাটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি।

শাকিব ও পূজা

ছবিতে আরও আছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণা প্রমুখ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন