ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৮:১৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৮:২০

চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক হলেন ফজলুল হক।

তার স্মরণে প্রতি বছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। বরাবরের মতো এবারও চলচ্চিত্র ও সাংবাদিকতায় এটি প্রদান করা হচ্ছে।

চলতি বছর এই পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। পাশাপাশি সাংবাদিকতায় এটি পাচ্ছেন ‘অন্যদিন’ পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম।

আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই স্টুডিওতে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো প্রদান করা হবে বলে জানিয়েছেন ফজলুল হক স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম।

জানা যায়, এ পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট। 

উল্লেখ্য, প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।

ইতোমধ্যে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল ও ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩), সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল (২০১৪), মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯) এবং আলমগীর ও দীপেন(২০২০)।

/এম/
সম্পর্কিত
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
বিনোদন বিভাগের সর্বশেষ
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ