আট মাস পর ঢাকায় রিংকু, অসুস্থতা কাটিয়ে ফিরলেন গানেও

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৪:৩৫আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৬:০৯

আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। তবে গত দশ মাস এক বিভীষিকাময় সময় কাটিয়েছেন গানের প্রতিযোগিতা থেকে উঠে আসা এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

গত ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকা ফিরেছেন তিনি। জানালেন, শারীরিক অবস্থা এখন বেশ ভালো। ইতোমধ্যে গানেও ফিরেছেন।

রিংকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল এটা। স্ট্রোক করার পর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। এরপর গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা। পাশাপাশি সিআরপিতে এখনও চিকিৎসা নিচ্ছি।’

গতকাল (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্টেও অংশ নিয়েছিলেন রিংকু। বলেন, ‘এখানে ঘুরতে এসেছিলাম। তবে হুট করেই ছোট পরিসরে কনসার্টের আয়োজন করা হয়। গাইলাম। খুব একটা সমস্যা হয়নি।’ 

নতুন গানও এসেছে এই গায়কের। গেল ৭ অক্টোবর জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে রিংকুর নতুন গান ‘মাটির ব্যাংক’। জলিল মাহমুদের কথা ও সুরে এর সংগীত করেছেন মোশাররফ হোসেন সেতু। এর আগে রিংকুর সবশেষ গান প্রকাশ হয় ২০১৯ সালের নভেম্বরে। হাবিব মোস্তফার সুরে ‘মানবসেবা’। ফলে প্রায় দুই বছর পর তার নতুন গান এলো এই অক্টোবরে।

রিংকু জানান, গত বছরের ডিসেম্বরে ‘মাটির ব্যাংক’ গানটি রেকর্ড করেছিলেন তিনি। সেটিই এতদিন পর অবমুক্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে রিংকু:

উল্লেখ্য, ২০০৫ সালে আয়োজিত একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে সংগীতাঙ্গনে পথচলা শুরু রিংকুর। এরপর বাউল, মরমি ও সুফি গান গেয়ে নিজেকে স্বকীয় এক অবস্থানে নিয়ে গেছেন। শুধু নতুন প্রজন্মই নয়, সব ধরনের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় এই গায়ক।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন