ভারতে পুরস্কার জিতলো ঢাকার ‘তাকদীর’

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৪:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯:১৮

বহুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘তাকদীর’র ঝুলিতে এবার উঠলো বর্ষসেরা পুরস্কার। চঞ্চল চৌধুরী অভিনীত ঢাকাই সিরিজটি পুরস্কার জিতলো ভারতে! 

প্রযোজনা প্রতিষ্ঠান হইচই জানায়, আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সেরার পুরস্কার পেয়েছে ‘তাকদীর’। 

ভারতের বিনোদন শিল্পের মার্কেটিং নিয়ে কাজ করে প্রোম্যাক্স। আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে হইচইয়ের ‘তাকদীর’র সঙ্গে প্রতিযোগিতায় ছিল জি-ফাইভের ‘এএলটি বালাজি’ এবং হটস্টারের ‘এবং ভূত’। তবে তাদের পেছনে ফেলে ঢাকার শিল্পী-নির্মাতার ‘তাকদীর’ সেরা হলো। সিরিজটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়। 

পুরস্কার প্রাপ্তিতে হইচই বাংলাদেশের প্রধান শাকিব আর খান বলেন, ‘প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড মর্যাদাপূর্ণ। এই পুরস্কার পাওয়া আমার কাছে এখনও পরাবাস্তবের মতোই লাগছে। ঢাকার বুক থেকে জন্ম নেওয়া একটি গল্প সেরা ভারতীয় বিষয়বস্তুর মধ্যে পুরস্কৃত হওয়াটা আরও ভালো লাগার।’

সিরিজটি নির্মাণ করেছেন ঢাকার তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী।

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, সোহেল মণ্ডল রানা, রিকিতা নন্দিনী শিমু ও ইন্তেখাব দিনার।

একটি লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে ঘিরে এর গল্প।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
প্লেব্যাকে প্রথম
প্লেব্যাকে প্রথম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প