ফজলুর রহমান বাবু ও তমা মির্জাকে নিয়ে রাফির পূর্ণদৈর্ঘ্য!

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৪:২৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৭:৪৮

টিজারটি দেখলে চমকে উঠবেন যে কেউ! ঘুটঘুটে অন্ধকার একটি কারখানা। সাইনবোর্ড ঝোলানো—বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ! ঠিক তার নিচেই অন্ধকারে ডুবে আছে দুটো তেলের ড্রাম। যেখান থেকে ধীরলয়ে মাথা বের করছেন দু’জন মানুষ!

একজন ফজলুর রহমান বাবু, অন্যজন তমা মির্জা। 

মূলত এই দু’জনকে কেন্দ্র করে রায়হান রাফি নির্মাণ করলেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য অন্তর্জাল সিনেমা। নাম ‘খাঁচার ভেতর অচিন পাখি’। ১১ অক্টোবর ছবিটির টিজার উন্মুক্ত হয় অন্তর্জালে। সেই রেশ ধরে সংশ্লিষ্টরা হচ্ছেন প্রশংসিত।

রাফি জানান, চলতি মাসের যেকোনও বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে।   

ছবিটির শুটিং হয় রংপুরের একটি ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন সেখানে থাকতে হয় শিল্পী-কুশলীসহ ছবির পুরো দলকে। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন ও সুমন আনোয়ারকে।

ছবির গল্প, এক পরিত্যক্ত কারখানায় আটকা পড়া দু’জন মানুষকে ঘিরে, যাদের মধ্যে একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে বেরিয়ে আসার প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে এক অজানা তথ্য বেরিয়ে আসার গল্প এটি। এতে ফিরোজ খান চরিত্রে ফজলুর রহমান বাবু আর পাখি চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। 

রায়হান রাফি বলেন, ‘এটা আমার স্বপ্নের প্রজেক্ট। করোনার সময় দেশের সবকিছু যখন স্থবির, তখন আমি বেশ কিছু গল্প লিখি। তারই একটি হলো এটি। আমার টিমের প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে ছবিটি বানিয়েছি। এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য অনলাইন ছবি। এই ধরনের ছবি আগে বানাইনি এবং এটা আমার হৃদয়ের ভীষণ কাছের একটা ছবি।’

‘খাঁচার ভেতর অচিন পাখির’ টিজার:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন