সাফা কবিরের অন্তর্জাল সিনেমা ‘কুহেলিকা’ 

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৭:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:২৮

টেলিভিশন পেরিয়ে সাম্প্রতিক সময়ে সাফা কবির নিজেকে ভালোই জড়ালেন অন্তর্জালে। ওয়েব দুনিয়ার নানামাত্রিক কাজের খবর পাঠাচ্ছেন নিয়ম করে। নিয়মিত কাজ করছেন দেশ ও বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে।

সেই সূত্রে এবার জানালেন অন্তর্জাল সিনেমার কথা। নাম ‘কুহেলিকা’।

এটি নির্মিত হচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে। নির্মাণ করছেন সামিউর রহমান। সাফা কবির ছাড়াও এতে অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

রবিবার (১৭ অক্টোবর) ঢাকার অদূরে মুন্সিগঞ্জে শুরু হয়েছে এটির শুটিং। তবে সাফা কবির এতে অংশ নেবেন ১৯ অক্টোবর থেকে। চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।

সাফা কবির বলেন, ‘এই গল্পটি অসাধারণ। ওটিটির জন্য আজকাল বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’

সাফা কবিরের অন্তর্জাল সিনেমা ‘কুহেলিকা’  নির্মাতা সামিউর রহমান বলেন, ‘‘নামটি পরিবর্তন হতে পারে। তবে আপাতত ‘কুহেলিকা’ই ডাকছি। এটি হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদের কীভাবে দেখে; এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করার চেষ্টা করবো।’ 

নির্মাতার এটি প্রথম সিনেমা।

এদিকে কিছু দিন আগে সাফা কবির শেষ করলেন ভারতের আরেক ওটিটি হইচই-এর ওয়েব সিরিজ ‘বলি’র কাজ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা