গানের পুরনো জুটি, উৎসর্গে আইয়ুব বাচ্চু (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১২:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭:৪১

রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে (১৮ অক্টোবর) তাকে নিয়ে একটি গান প্রকাশিত করলেন একসময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আরমান খান। ‘আসা-যাওয়া’ শিরোনামের এই গানের কথা লিখেছেন প্রশংসিত গীতিকার বাপ্পী খান। সুর ও সংগীত করার পাশাপাশি এটি গেয়েছেনও আরমান। গতকাল (১৮ অক্টোবর) গানটি প্রকাশিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

এলআরবি’র উল্লেখযোগ্য গীতিকবিতা মানে বাপ্পী খান। আইয়ুব বাচ্চুর কণ্ঠে বেশিরভাগ বিখ্যাত গানের রচয়িতা তিনি। অন্যদিকে, খ্যাতনামা সংগীত পরিচালক আলম খানের যোগ্য উত্তরসূরি আরমান খান। আইয়ুব বাচ্চুর জন্য সুর বেঁধেছেন অনেক গানের।

এই উদ্যোগ প্রসঙ্গে আরমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গান থেকে দূরে আছি। কিন্তু গান তো আমাকে ছাড়েনি। তাই দূর সিলেটে অন্য একটি পেশায় থেকেও সারাক্ষণ সংগীত কিলবিল করে মাথায়। পুরনো মুখগুলো সামনে আসে কারণে অকারণে। তেমনই একজন বাচ্চু ভাই। যার সঙ্গে আমার অসংখ্য কাজ হয়নি ঠিকই, কিন্তু একটা গোপন মায়ার সম্পর্ক রয়েছে। কিছু দিন আগে হঠাৎ মনে হলো, ভাইয়ের জন্য তো কিছু করতে পারিনি, এবার একটা গান করি। সেই ভাবনা থেকেই কাজটি করা।’

ভিডিওতে অংশ নিয়েছেন আরমান খান নিজেই। এটি নির্মাণ করেছেন রায়হান খান। 

গানটি নিয়ে এই সংগীত পরিচালক আরও বলেন, “আমি চেষ্টা করেছি বাচ্চু ভাইয়ের আদলে গানটি তৈরি করতে। যে কেউ শুনলেই সেটি টের পাবেন। এটাও অনেকে ভাববেন, গানটি বাচ্চু ভাই গাইলেই অসাধারণ হতো। কিন্তু সেটি তো আর সম্ভব নয়।’’

আরমান খানের সুরে ৯০ দশকে আইয়ুব বাচ্চু গেয়েছেন বেশক’টি জনপ্রিয় গান। এরমধ্যে ‘দোস্ত দুশমন’ অ্যালবামে ৫টি আর ‘পরীক্ষা’য় রয়েছে ৩টি গান।

***নতুন গানটি শুনতে ক্লিক করুন এখানে

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক