এবার শার্লিনের বিরুদ্ধেই মামলা ঠুকছেন রাজ-শিল্পা

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৪

পর্নোগ্রাফির মামলায় জড়ানোর পর থেকেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির পেছনে লেগে ছিলেন বলিউডের অভিনেত্রী-মডেল শার্লিন চোপড়া।

এমনকি রাজের বিরুদ্ধে যৌন নিগ্রহসহ আরও কিছু অভিযোগ তুলে এফআইআরও দাখিল করেছিলেন শার্লিন। আয়োজন করেছিলেন সংবাদ সম্মেলনেরও। সেখানে রাজের সঙ্গে বার বার তিনি শিল্পার নামও উচ্চারণ করেছেন। এত কিছুর পরও এখন জামিনে মুক্ত রাজ। বলছেন, সম্পদশালী হওয়ার কারণে তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছিল। এদিকে নিন্দায় মুখর শার্লিন এবার পড়তে চলেছেন পাল্টা ঝামেলায়। রাজ ও শিল্পার আইনজীবীরা জানালেন, তারা শার্লিনের বিরুদ্ধে শক্ত মানহানির মামলা করতে যাচ্ছেন। আর তা হবে কমপক্ষে ৫০ কোটি রুপির। পিংক ভিলা ডট কমে জানা গেল এ খবর।

১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলার প্রস্তুতি নিচ্ছেন আইনজীবীরা। জানালেন, তারা বরাবরই শার্লিনকে ‘উল্টোপাল্টা’ মন্তব্য করতে বারণ করে আসছিলেন। এমনকি শার্লিন নাকি তাদের কথা না শুনেই সংবাদ সম্মেলন করেছিলেন।

সূত্র: পিঙ্কভিলা

/এফএ/এম/
সম্পর্কিত
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: শোকের ছায়া বলিউডেও
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: শোকের ছায়া বলিউডেও
শুটিংয়ে আহত টাবু-শিল্পা
শুটিংয়ে আহত টাবু-শিল্পা
প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন শিল্পা শেঠি, নাচবেনও
প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন শিল্পা শেঠি, নাচবেনও
আদালতের রায়: সেই চুম্বনে শিল্পার কোনও দোষ ছিল না
আদালতের রায়: সেই চুম্বনে শিল্পার কোনও দোষ ছিল না
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর