ভিডিও গেমের লিওনা চরিত্রে মেহজাবীন!

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১৮:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪:১৮

অভিনয় দিয়ে দেশের টিভি চ্যানেলগুলো অনেক আগেই দখল করেছেন মেহজাবীন চৌধুরী। ইউটিউব চ্যানেলগুলোও এখন বলা যায় তার অধীনে।

নানান চরিত্র ও রূপে হাজির হন নিয়মিত। এবার তেমনি এক ভূমিকা নিয়ে হাজির হবেন তিনি। তবে বিজ্ঞাপনে। ছোট পর্দার শীর্ষ এই অভিনেত্রীকে দেখা যাবে জাপানি ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র লিওনা হেইদারন হিসেবে। 

‌‘কিং অব ফাইটারস’-ভিডিও গেমের কাল্পনিক চরিত্র এটি। আর সেই সাজে সাজতে লিওনার মতোই চুলে পরিবর্তন এনেছেন মেহজাবীন। আজ (২৭ অক্টোবর) ফেসবুক পেজে কিছু ছবি প্রকাশও করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন লিওনার ছবিও।

মেহজাবীন জানান, এটা ‘দ্য সাইলেন্ট সোলজার’ গেম-খ্যাত চরিত্র লিওনা।

এদিকে জানা যায়, একটি মোবাইল ফোন সেট নির্মাণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্যই মেহজাবীনের এই লুক, যা শিগগিরই প্রচার হবে টিভি চ্যানেলগুলোতে। 

সম্প্রতি মেহজাবীন ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিক্যুয়েলে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। স্বল্পদৈর্ঘ্য আকারে এর দ্বিতীয় কিস্তি প্রচার হয়েছে। আসছে তৃতীয় সিক্যুয়েলও। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প