দুই গোল খেয়েও গোলরক্ষক মিশা হলেন ম্যান অব দ্য ম্যাচ!

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৪:২৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮:১৭

শনিবার বিকাল সাড়ে চারটা। রাজধানীর বিজি প্রেস মাঠে আলোটা কিছুটা থিতিয়ে এসেছে। সে সময় যেন আরও আলোকিত হলো চারপাশ। কারণ, একই মাঠে প্রবেশ করলেন চলচ্চিত্র তারকা ওমর সানী, মিশা সওদাগর, ডিপজল, রুবেল, জায়েদ খান, সিমলা, শিলা, জয় চৌধুরী, আলেকজান্ডার বোসহ অনেকে। সবার গায়ে জার্সি, পায়ে বুট। কারও হাতে ফুটবল।

না, সিনেমার কোনও দৃশ্য নয়। সত্যিই ফুটবল খেললেন চলচ্চিত্র তারকারা। আর প্রতিপক্ষ তেজগাঁও থানা পুলিশ। 

৪০ মিনিটের এই খেলায় দুই গোলের ব্যবধানে পরাজিত হন তারকারা। পরাজিত হয়েও গোলরক্ষক হিসেবে তুমুল ‘লড়াই’ করার কারণে মিশা সওদাগর হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ!

সৌহার্দ্যের এই ম্যাচে দু’পক্ষই বললেন, জয়-পরাজয় বড় বিষয় নয়, খেলাটাই আসল।

দুই গোল খেয়েও  গোলরক্ষক  মিশা হলেন ম্যান অব দ্য ম্যাচ! ম্যান অব দ্য ম্যাচ মিশা সওদাগর বললেন, ‘কে হারলো কে জিতলো, এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা চেয়েছি একটা বার্তা দিতে। চেয়েছি, খেলা বা বিনোদনের মাধ্যমে যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে।’

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় ডিএমপি বিজি প্রেস মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে তেজগাঁও বিভাগ, ঢাকা।

তারকাদের দলের অধিনায়ক ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মিডফিল্ডার হিসেবে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ছবি ও সিনেমার গল্প
ছবি ও সিনেমার গল্প
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প