আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৭:৩৭আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:৩৭

মিশা সওদাগর ও জায়েদ খানের সম্পর্ক বরাবরই চমৎকার। সেটির প্রমাণ পাওয়া গেলো আরও একবার।

পর্দা থেকে শিল্পী সমিতির রাজনীতি, সবখানেই মিশা আগলে রেখেছেন জায়েদ খানকে। তাদের মধ্যে নিবিড় সম্পর্ক। তাই, বড় ভাইয়ের মতো মিশাকে আমেরিকাতে পেয়ে জায়েদ একটু বেশিই আপ্লুত হলেন।

মিশার পরিবার ২০১৮ সালের পর থেকে আমেরিকায় বসবাস শুরু করেন। প্রয়োজনেই তাকে আমেরিকায় যাওয়া-আসা করতে হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র গিয়েছেন মিশা সওদাগর। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান।

নিজের ফেসবুক পেজে জায়েদ লিখেছেন, ‘স্বাগতম প্রেসিডেন্ট। আজ অনেকদিন পর আবার দেখা হলো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’

মিশা ও জায়েদ দু’জন দুই প্রজন্মের অভিনেতা। ব্যক্তিগত সম্পর্ক তো আছেই, তারা একসঙ্গে শিল্পী সমিতির রাজনীতিও করেছেন। দুই মেয়াদে মিশা সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

/সিবি/
সম্পর্কিত
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
জায়েদ খানের ‘শিকারী’, টিজারে একাধিক আমেরিকান মডেল
জায়েদ খানের ‘শিকারী’, টিজারে একাধিক আমেরিকান মডেল
ছবি ও সিনেমার গল্প
ছবি ও সিনেমার গল্প
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ