নির্মাতা সাদকে কেয়ারলেস বললেন বাঁধন! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৫:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:৫৪

দক্ষিণ ফ্রান্সের উপকূলের কান উৎসব ঘুরে পশ্চিমের অস্কারে গেছে ‘রেহানা মরিয়ম নূর’। এরমধ্যেই আগামী ১২ নভেম্বর স্বদেশিরা দেখতে পারবেন ছবিটি। দেশের ১০টি প্রেক্ষাগৃহে আসছে এটি।

তাই আলোচনার অনেকটা জুড়ে রয়েছেন এর নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, বাকি অংশে আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

কানের লালগালিচাসহ নানা স্থানে ‘দারুণ’ জুটি হিসেবে পাওয়া গেছে তাদের। ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধু তারা। কথায়-বার্তায় তার খানিকটা রেশ পাওয়া যায়। 

যেমনটি বাঁধন বললেন, ‘সে (সাদ) নিজেকে নিয়ে একদমই ভাবে না। অনেক কেয়ারলেস। ও নিজেকে যেভাবে মেইনটেইন করে, বাস্তবে কেউ কল্পনাও করতে পারবে না।’

সাদ সম্পর্কে বাঁধন আরও বলেন, ‘যে সময়ে সবাই টাকার পেছনে ছুটছে, একই সময়ে সাদের পেছনে মানুষ টাকা নিয়ে ঘুরছে। অথচ সে টাকার দিকে ফিরেও তাকাচ্ছে না! এই ক্ষমতা খুব কম মানুষের থাকে।’

বাঁধন কথাগুলো বলেছেন বাংলা ট্রিবিউনের নতুন লাইভ শো ‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে যুক্ত হয়ে। ফেসবুক লাইভে এ আয়োজনটি সঞ্চালনা করেছেন মাহমুদ মানজুর। প্রযোজনায় জনি হক।

শুধু ‘রেহানা মরিয়ম নূর’ নয়, বাঁধন মনখোলা কথা বলেছেন বলিউডের ‘খুফিয়া’ ও সহশিল্পী টাবুকে নিয়ে। বলেছেন তার প্রথম প্রেম, প্রথম চিরকুট পাওয়াসহ জীবনের নানা বাঁকের কথা। আলাপ করেছেন দেশের অন্যতম চার তারকা শিল্পী মোশাররফ করিম, জয়া আহসান, আফরান নিশো আর জিয়াউল ফারুক অপূর্বকে নিয়েও।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাঁধন হতাশা প্রকাশ করে বলেছেন, ‘চারপাশে হাজার মানুষের ভিড়ের মধ্যেও আমি নিজেকে একা মনে করি। আমি সত্যিই একা।’

পুরো আয়োজনটি দেখা যাবে এখানেই-

/এম/এমএম/এমওএফ/
টাইমলাইন: ‘মামানামা– আউট অব দ্য বক্স’
০৭ নভেম্বর ২০২১, ১৫:২৬
নির্মাতা সাদকে কেয়ারলেস বললেন বাঁধন! (ভিডিও)
সম্পর্কিত
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাঁধনকে নিয়ে আবার শুরু...
বাঁধনকে নিয়ে আবার শুরু...
ওটিটিতে ‘এশা মার্ডার’
ওটিটিতে ‘এশা মার্ডার’
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প