১২ মাসে ১২টি নতুন সিনেমা মুক্তির ঘোষণা!

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩:৪৫

করোনাকাল পেরিয়ে সিনেমা হলগুলোতে ফের দর্শক ফিরছে, এটা আশার খবর। তবে তারচেয়ে চমকপ্রদ খবর এলো ইন্টারএশিয়া নামের নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে। যারা ১২ মাসে ১২টি নতুন ছবি মুক্তি দেবে সেখানে।

২০২২ সালের প্রথম ভাগেই যাত্রা করবে ইন্টারএশিয়া। এরমধ্যে কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। এখনও ওয়েব ফিল্মগুলোর ব্যাপারে কোনও তথ্য প্রকাশ না করলেও জানা গেছে, প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা এই ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন—সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ।

ইন্টারএশিয়া’র ব্যাপারে কথা হয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির মালিকানাধীন প্রতিষ্ঠান এইচ. কে ট্রেড লিমিটেডের চেয়ারম্যান ধীমন বড়ুয়ার সঙ্গে।

তিনি বলেন, ‘ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে ইন্টারএশিয়া। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ, ডকুমেন্টারি, ওয়েব শো থাকছে। ইন্টারএশিয়াকে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’

এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। জানা গেছে, ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবসক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?