ঐশীর চোখে শুভ যেমন! (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১৬:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২১:১৫

জান্নাতুল ফেরদৌস ঐশী; মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ হিসেবেই প্রথম পরিচিত হন। এরপর মিডিয়ায় নিজের বেশ ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‌‘মিশন এক্সট্রিম’। ঐশী এখন ব্যস্ত এর প্রচারণা নিয়ে। এরমধ্যেই অংশ নিলেন বাংলা ট্রিবিউনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘মামানামা– আউট অব দ্য বক্স’-এ।

তবে শুধু তার প্রথম ছবিই নয়, কথা বললেন প্রথম প্রেম, ছোটবেলাসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে।

মূল্যায়ন করেছেন তার সহকর্মীদেরও। ‘মিশন এক্সট্রিম’র সহশিল্পীদের এককথায় বিশেষায়িত করেছেন এই তারকা। 

পরিচালক সানী সানোয়ারকে তিনি মনে করেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’, নির্মাতা ফয়সাল আহমেদ হলেন সানীর ‘ডান হাত’। ঐশীর ভাষায়, আরিফিন শুভ হচ্ছেন ‘মোস্ট হেল্পফুল আর্টিস্ট’, মাজনুন মিজান ‘স্নেহ করেন’, শতাব্দী ‘ডিটেইলিং অভিনেতা’, দীপু ইমাম হলেন ‘জাস্ট ফান’। 

সঞ্চালক মাহমুদ মানজুরের মজার একটি প্রশ্নে ঐশী জানান, বডিগার্ড হিসেবে তিনি চান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকে।

ঐশী

উপস্থাপকের দেওয়া অপশনগুলো ছিল—অভিনেতা রুবেল, মিশা সওদাগর ও ডিপজল।

ঐশী বলেন, ‘‘অন্য দুজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেই। তাই মিশা ভাইয়াকেই বেছে নিতে চাই। এ জন্য ‘সরি’ বলছি মিশা ভাইয়া।’’

ঐশীর অংশ নেওয়া ‘মামানামা– আউট অব দ্য বক্স’ নামের মজার এ অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবেও। 

জনি হকের প্রযোজনায় এই লাইভ শো প্রচার হয় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

ভিডিও: 

/এম/এমওএফ/
সম্পর্কিত
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক