‘এক্সট্র্যাকশন ২’র গল্প: ঢাকা থেকে প্রাগে গেলেন ক্রিস হেমসওয়ার্থ!

বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫৫

রাজধানী ঢাকার গল্প নিয়ে তৈরি হয়েছিল নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত হলিউড চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’। যার কাহিনিতে একটি বিশেষ মিশনে ঢাকায় এসেছিলেন সুপারহিরো থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ।

মিশন শেষে বুড়িগঙ্গার পানিতে ঢুবেও যান তিনি। কিছুদিন আগে জানা যায়, তিনি আবারও ফিরছেন ‘এক্সট্র্যাকশন ২’-এ। আর এবারের মিশনে তিনি ঢাকা থেকে একেবারে পৌঁছে গেছেন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে।

গতকাল (৩ ডিসেম্বর) থেকে শুটিং শুরু হয়েছে সেখানে। শুটিংস্পটের একটি ভিডিও প্রকাশিত করেছেন ক্রিস। সেখানে দেখা যাচ্ছে, তুষারে ঢাকা বনে মধ্যে দিয়ে ট্রেনে ঝুলতে ঝুলতে মিশনে যাচ্ছেন অভিনেতা। সঙ্গে আছেন ছবির পরিচালক স্যাম হারগ্রেভ।

ক্রিস হেমসওয়ার্থ তার ইনস্টাগ্রাম সে ভিডিওতে বলেন, ‘দুটি জিনিস আগের ছবি থেকে আলাদা- ১. এখানে খুব ঠাণ্ডা, ২. আমি বেঁচে আছি’।

নতুন এ সিনেমার জন্য বেশ প্রস্তুতি নিয়েছেন ক্রিস। পরিবর্তন এনেছেন তার শারীরিক অবয়বেও। আগের চেয়ে কম মাসকুলার কিন্তু অনেক কাটস দেখা যাবে শরীরে। প্রাগে ক্রিস ও স্যাম

এদিকে জানা যায়, ছবিটির দ্বিতীয় কিস্তির শুটিং হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতে। কিন্তু করোনার কারণে এটি প্রাগে নিয়েছে টিম। সেখানে আগামী মার্চ পর্যন্ত টানা চার মাস শুটিং চলবে। ধারণা করা হচ্ছে, ছবিটি আগামী বছরেই মুক্তি পাবে।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। প্রথম কিস্তিতে ক্রিসসহ আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ভারতীয় অভিনেতা রণদীপ হুদা, পঙ্কজ ত্রিপঠি, ইরানি গোলশিফতেহ ফারাহানিসহ অনেকে।

সেখানে ভাষা কোচ হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা ও রাফায়েল আহসান।

View this post on Instagram
 
A post shared by Chris Hemsworth (@chrishemsworth)

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প