হাসপাতালে কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৩:২৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৫৭

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। আজ (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন, তিনি হৃদ সমস্যায় ভুগছেন। নির্মাতা বলেন, ‘আমার ইসিজি করা হয়েছে। এখনও রিপোর্ট হাতে পাইনি। বেশ অসুস্থ অনুভব করছি।’

এদিকে, বাবা কাজী হায়াতের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, ‘আমার বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর। দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন। যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন।’

এর আগে, চলতি বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। এছাড়াও বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

/এম/
সম্পর্কিত
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
মিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
এ সপ্তাহের ছবিমিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর