৫০ ভাগ ছাড়ে সিনেমা দেখার সুযোগ! 

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:০৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০:২৬

লাল মোরগের ঝুঁটি ও কালবেলা ছাড় বা ডিসকাউন্ট সাধারণত পণ্যের ক্ষেত্রে হয়, এবার সেটি যুক্ত হলো সিনেমার টিকিটেও! যা সিনেমাপ্রেমীদের জন্য মেঘ না চাইতে বৃষ্টির মতো ঘটনা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অফার দিয়েছে দেশের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বাংলা ট্রিবিউনকে।

তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। সেই আনন্দ আমরা ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যে তিনটি উদ্যোগ নিয়েছি বিজয় দিবসকে কেন্দ্র করে। যার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের ছবির টিকিটে ৫০ ভাগ ছাড়। এছাড়াও স্থিরচিত্র প্রদর্শনী এবং র‍্যাফেল ড্র’র আয়োজন করা হবে।’

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় চলছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’। দুটোই মুক্তি পেয়েছে ১০ ডিসেম্বর। আর এই ছবি দুটি দেখতে চাইলে দর্শক স্টার সিনেপ্লেক্সের যেকোনও শাখায় পাচ্ছেন ৫০ ভাগ ছাড়। এই সুযোগটি থাকছে ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায়। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

অন্যদিকে ‘আধিয়ার’-খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের ছবি ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই ছবিটি নিজের মতো করে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। সব ঠিক ছিল, ২০১৮ সালে শুটিং শুরু করে প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো ছবি সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা। নির্মাতার মৃত্যুর পর পুরো জার্নির নেতৃত্বে ছিলেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও এই ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম। 

২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘কালবেলা’। ছবির গল্প ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি থেকে নেওয়া। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে অভিনয় করেছেন শিশির আর সানজিদা চরিত্রে তাহমিনা অথৈ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প