ইউল্যাবে ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮

প্রেক্ষাগৃহের বাইরে এসে আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’-এর বিকল্প প্রদর্শনী হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ। 

শুধু প্রদর্শনী নয়, হয়েছে সিনেমাটি নিয়ে আলোচনাও। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিনেমার শিল্পী-কুশলীরা।
 
১১ ডিসেম্বর ইউল্যাবের মিডিয়া ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রদর্শনী ও আলোচনায় হাজির হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও আফিয়া তাবাসসুম বর্ণ, লাইন প্রডিউসার মাহমুদুল হাসান সাকিব, কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হক প্রমুখ।
 
ছবিটির দুটি প্রদর্শনী হয়, প্রথমটি সকাল সাড়ে ১১টায়, দ্বিতীয়টি বিকাল ৩টায়।
  
অনুষ্ঠানটি শেষ হয় বিকাল ৫টায়। শ্রোতারা ইতিবাচক পর্যালোচনা এবং চলচ্চিত্রটি সম্পর্কে সন্তুষ্টি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে এবং ইউল্যাব শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসে ফিরে আসতে পেরে আবেগাপ্লুত হয়ে যায় এই অনুষ্ঠানটির মাধ্যমে, জানান ইউল্যাব মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট এসএম নাজমুস সাকিব।

প্রদর্শনী শেষে মুক্ত আলোচনা ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বাঁধন ছাড়াও এতে অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ। 

পটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজক রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার ও সেন্সমেকারস প্রোডাকশন। 

ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার। ‘রেহানা মরিয়ম নূর’ পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়
দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়
ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়
ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের