আমি নাকি মেকআপ সুন্দরী: আয়েশা মৌসুমী

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:২৩ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

কণ্ঠশিল্পীদের গায়কিটা জরুরি হলেও চলমান ভিজ্যুয়াল-ভার্চুয়াল জমানায় দর্শনধারীও হতে হয়! ফলে ভালো গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে পর্দার উপস্থিতিটা গুরুত্বপূর্ণ।

সেই বোধ থেকেই এবার গান বাঁধলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। নির্মাণ করলেন সেই মাপে একটি জমকালো ভিডিও। যাতে মৌসুমীর উপস্থিতিও চোখ ধাঁধানো। যেন গানের কথার সঙ্গে আয়েশা মিলিয়ে নিলেন নিজেকে- আমাকে দেখে বলে ন্যাকা/ কিন্তু মেয়েটা হেব্বি জোশ/ এই রূপের দিওয়ানা হাজার মজনু/ আমাকে দেখে হলোরে বেহুশ/ আমায় নিয়ে কানাকানি/ রটে কথা রকমারি/ লোকে বলে বলেরে/ আমি নাকি মেকআপ সুন্দরী...।

সদ্য শুটিং শেষ করে ট্রেলার প্রকাশ করা বড় বাজেটের এই গানটির নাম ‘মেকআপ সুন্দরী’। মেহেদী হাসান লিমনের কথায় সুর করেছেন ইয়াসিন হোসাইন নিরু আর সংগীতে ছিলেন আলভী। গানটির কথার রেশ ধরে সেই মাপের ভিডিও বানিয়েছেন রাজ শংকর বিশ্বাস। রোহান মাহমুদের কোরিওগ্রাফিতে এতে মডেল হিসেবে কাজ করেছেন শিল্পী নিজেই, সঙ্গে আছেন টুইংক ক্যারল।

গানটি প্রসঙ্গে আয়েশা মৌসুমী বলেন, ‘গানটি আমি উৎসর্গ করলাম তাদের, যে নারীরা মেকআপ করতে ভালোবাসেন। আমি নিজেও তাদেরই দলের!’

‘মেকআপ সুন্দরী’ উন্মুক্ত হবে ২৩ ডিসেম্বর আয়েশা মৌসুমীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জন্মদিনে জুম মিটিংয়ে বিয়ে করলেন কণ্ঠশিল্পী আয়েশা
জন্মদিনে জুম মিটিংয়ে বিয়ে করলেন কণ্ঠশিল্পী আয়েশা
শুধু নাচাতে নয়, প্রেমেও পড়াতে চাই: আয়েশা
শুধু নাচাতে নয়, প্রেমেও পড়াতে চাই: আয়েশা
বিনোদন বিভাগের সর্বশেষ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী