জন্মদিনে জুম মিটিংয়ে বিয়ে করলেন কণ্ঠশিল্পী আয়েশা

সুধাময় সরকার
১৮ জুন ২০২২, ১৬:১৩ আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:৫২

নিজের জন্মদিনে (১৭ জুন) বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এই সময়ের অন্যতম কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার। যিনি কর্মরত আছেন বিখ্যাত জন এফ কেনেডি বিমানবন্দরে।

বিয়ের খবরটি সুখবর হলেও এর সঙ্গে রয়েছে খানিক বিস্ময়। কারণ, বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে! বর নিউ ইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নেন একে অপরকে। দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা।

বামে দুই দেশে বর ও কনে, ডানে অনলাইনে চলছে বিয়ের আনুষ্ঠানিকতা প্রশ্ন ছিল, দুই দেশের কোথাও লকডাউন না থাকলেও কেন তারা এমন অন্তর্জাল বিয়ের সিদ্ধান্ত নিলেন। জবাবে আয়েশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পরিচয়ের বয়স ৭ বছর। তবে এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। অবশেষে এই জন্মদিনটাকে আমরা ফিক্স করি। প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’ 

আয়েশা মৌসুমী এই সময়ের অন্যতম কণ্ঠশিল্পী ও স্টেজ পারফরমার। সর্বশেষ তিনি প্রশংসা কুড়ান ‘মেকআপ সুন্দরী’ শিরোনামের গানচিত্র প্রকাশ করে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আমি নাকি মেকআপ সুন্দরী: আয়েশা মৌসুমী
আমি নাকি মেকআপ সুন্দরী: আয়েশা মৌসুমী
শুধু নাচাতে নয়, প্রেমেও পড়াতে চাই: আয়েশা
শুধু নাচাতে নয়, প্রেমেও পড়াতে চাই: আয়েশা
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
মাছ বিক্রি করছেন কৌশানী, ভাইরাল সেই ভিডিও
মাছ বিক্রি করছেন কৌশানী, ভাইরাল সেই ভিডিও
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না