থার্টিফার্স্টে শানুকে সঙ্গে নিয়ে হৃদয়ের চমক

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ১৪:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

লাক্স-সুন্দরী হিসেবে পরিচিতি পেয়েছিলেন শানারেই দেবী শানু। নিয়মিত অভিনয় করছেন নাটক ও সিনেমায়। এরপর বইমেলায় লেখক হিসেবে পাওয়া যায় তাকে।

সর্বশেষ গত ৫ নভেম্বর হৃদয় খানের সুরে গীতিকবি হিসেবে হাজির হন এই তারকা। প্রকাশিত হয় ‘শূন্য হৃদয়’ নামের গান। যা এসেছিল চমক আকারে। আবারও তারা তেমন কিছুই ভাবছেন। তৈরি হয়েছে নতুন গান ‘ভালোবাসা কী’। আর তা আসছে ইংরেজি বছরের শেষদিন থার্টিফার্স্ট উপলক্ষে।

বিষয়টি জানিয়েছেন হৃদয় ও শানু দুজনই।

শানারেই দেবী শানু বলেন, ‘‘ইতোমধ্যে ‘শূন্য হৃদয়’ গানটি আপনারা শুনেছেন। এটি নিয়ে অন্যরকম ভালোবাসায় ছিলাম, আছি, থাকবো। প্রথম গান তো- এ কারণেই। শব্দ নিয়ে খেলা আমার কাজ। হৃদয় খান সেটা সুরে বোনার সুযোগ করে দিয়েছেন। সুরের সঙ্গে শব্দ মিলিয়ে বসানো আমার জন্য নতুন অভিজ্ঞতা। গানটির কথা নতুন ফরম্যাটে লিখেছি। ভালোবাসা কী- তা সহজ-সরলভাবে লেখার চেষ্টা করেছি।’’

নতুন গানটির তৈরি প্রক্রিয়া নিয়ে হৃদয় বললেন, ‘ভালোবাসা কী- একেবারে নতুন গান। এটা পুরোপুরি রোমান্টিক সং। যখন আমি টিউনটা করি, তখন ভালোবাসার কথাই চিন্তা করেছি। এর পরপরই শানুকে ফোন করি। বলি, এমন সুর হয়েছে। আমি চাচ্ছি, গানটি দুজনে মিলে তৈরি করতে। এবং এটা থার্টিফার্স্টে রিলিজ করতে।’

গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় নিজেই। হৃদয় জানান, ৩১ ডিসেম্বর এর অডিও সংস্করণটি অবমুক্ত হবে। এরপর এটির ভিডিও নির্মাণ হবে।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি নিয়মিত করছেন লেখালেখি। এরমধ্যে প্রকাশ হয়েছে কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’, ‘লাল এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’। শিশুতোষ গল্প ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’, উপন্যাস ‘একলা আকাশ’ ও ‘আমার একটা তুই চাই’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন