জয়া আহসানের বিপরীতে বলিউডের মনোজ বাজপেয়ি

বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩:১৩

ষাটের দশকের নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

সেই আলোচনা আরও জোরদার হয় যখন দুই গুরুত্বপূর্ণ চরিত্র চারু মজুমদার ও লীলা মজুমদারের ভূমিকায় নওয়াজুদ্দিন সিদ্দিকি ও জয়া আহসানের নাম আসে। তবে কিছু দিন পরই বিষয়টি অস্বীকার করেন বলিউড অভিনেতা। 

তাই অনেক দিনই হলো প্রজেক্টটি নিয়ে আলোচনা নেই। তবে আবারও এটি শিরোনাম হলো আরেক বলিউড অভিনেতার জেরে। ‘সাদা আমি কালো আমি’ নামের এ সিরিজে যুক্ত হচ্ছেন মনোজ বাজপেয়ি। আগের মতোই এতে থাকছেন জয়া আহসান। সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের আরেক তারকা চঞ্চল চৌধুরী।

নওয়াজ ও জয়া

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরে পূজার পর শুরু হবে সিরিজের শুট। পটভূমিকায় ১৯৬৭-এর নকশালবাড়ি আন্দোলন। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। প্রযোজনায় অরিন্দম চট্টোপাধ্যায়ের সিনেক্স।

হঠাৎ এই বদল কেন- এ প্রসঙ্গে সায়ন্তন আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘‘বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। অন্যদিকে, মনোজ পুরোটা জানার পরেই সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই তিনিই ‘চারু মজুমদার’ হয়ে পর্দায় আসতে চলেছেন।’’

চঞ্চল

পরিবর্তন এসেছে আরও। আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছেয় এবার চারুর ‘ছায়াসঙ্গী’ হতে চলেছেন চঞ্চল চৌধুরী। 

রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তিনি থাকবেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। এছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল ও বোমান ইরানির কথা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর