মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে!

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:১৩

এবার নিজের মতো করে যেখানে খুশি সেখানে বসেই দেখা যাবে রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। তারচেয়ে বড় কথা, মুক্তির মাত্র দুই মাসের মাথায় ছবিটি উন্মুক্ত হলো অন্তর্জাল মাধ্যমে। 

দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিক-এ উঠলো ছবিটি। 

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘বছর শেষে এটা সিনেমার দর্শকদের জন্য এক ধরনের উপহারও বলতে পারেন। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি তারা এখন খুব সহজে ছবিটি দেখে নিতে পারবেন।’  

‘পদ্মাপুরাণ’ মুক্তির মধ্যে দিয়ে যেন বাংলাদেশের সিনেমা হলগুলো আবারও নড়েচড়ে বসেছে। প্রাণ ফিরে পাচ্ছে ঝিমিয়ে পড়া প্রেক্ষাগৃহগুলো।

গত ৮ অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর বগুড়া, ফরিদপুর ও বরিশালেও মুক্তি পায়। 

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কমিক বদলে দিয়েছিল ব্যাটম্যানকে, ৪০ বছর পরও যার প্রভাব হলিউডে
যে কমিক বদলে দিয়েছিল ব্যাটম্যানকে, ৪০ বছর পরও যার প্রভাব হলিউডে
নতুন বাড়িতে উঠেই খুন, এই অভিনেত্রীর মৃত্যু আজও রহস্যময়
নতুন বাড়িতে উঠেই খুন, এই অভিনেত্রীর মৃত্যু আজও রহস্যময়
আলাউদ্দীন আলী স্মরণে কুমার বিশ্বজিৎ
আলাউদ্দীন আলী স্মরণে কুমার বিশ্বজিৎ
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীকে নিয়ে শাবনূরের ক্ষোভ
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীকে নিয়ে শাবনূরের ক্ষোভ