জ্যাকুলিনের সঙ্গে প্রেমের দাবি সেই অভিযুক্তের

বিনোদন ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ১৯:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯:৩০

অবশেষে অভিযুক্তই দাবি করলেন, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক! মানি লন্ডারিংয়ে গডফাদার হিসেবে উঠে আসা সুকেশ চন্দ্রশেখর তার বয়ানে ভারতীয় প্রশাসনের কাছে এ কথা বলেছেন।

তাতে সুকেশের দাবি, তিনি জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাছাড়া তিনি এখনও মাত্র অভিযুক্ত। তাকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করা উচিত নয় বলে দাবি ২০০ কোটির জালিয়াতিতে এই অভিযুক্তের। কারণ—তিনি দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি সুকেশ মনে করেন, প্রেমজীবনের সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সম্পর্ক নেই। 

যদিও এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জ্যাকুলিন। 

মামলার নথি থেকে জানা যায়, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ সুকেশ এবং তার স্ত্রী লিনা পালের বিরুদ্ধে। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। এরপরই নাম জড়ায় জ্যাকুলিনের।

বিষয়টি প্রথম নজরে আসে গত ৫ ডিসেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানে জ্যাকুলিনের যোগ দিতে যাওয়ার সময়। মুম্বাই বিমানবন্দরে খানিকক্ষণের জন্য তাকে আটক করা হয়েছিল। ভারতীয় সংস্থা ইডির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দর ছেড়ে বেরোনোর অনুমতি দেন শ্রীলঙ্কার এই বাসিন্দাকে। নায়িকার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি করে ইডি। যার জেরে দেশ ছাড়ার অনুমতি নেই তার কাছে।

সূত্র: নিউজ ১৮

/এম/
সম্পর্কিত
মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
নারী দিবসে জ্যাকুলিন হাজির বাংলা গান নিয়ে!
নারী দিবসে জ্যাকুলিন হাজির বাংলা গান নিয়ে!
জ্যাকুলিনের আবাসনে আগুন
জ্যাকুলিনের আবাসনে আগুন
সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!
সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান