জ্যাকুলিনের আবাসনে আগুন

বিনোদন ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ১২:৪৯ আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৮:১৯

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা। অনেক বলিউড তারকার বাড়ি, অ্যাপার্টমেন্ট সেখানে। জ্যাকুলিন ফার্নান্দেজও থাকেন পশ্চিম বান্দ্রার পালি হিল এলাকায়। আর যে ভবনে তিনি বসবাস করেন, সেখানেই লেগেছে আগুন।

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, বুধবার (৬ মার্চ) রাতে ‘নওরোজ হিল সোসাইটি’ নামের আবাসিক ভবনটিতে আগুন লাগে। ১৭ তলাবিশিষ্ট ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে।

তবে আগুন বেশি ছড়াতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতিও তেমন হয়নি। ফায়ার অ্যালার্ম বাজার পরই তাৎক্ষণিক সেখানে চারটি ফায়ার ইঞ্জিন, তিনটি জাম্বু ট্যাংকার ও একটি শ্বাসযন্ত্রের ভ্যান হাজির হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এই নওরোজ হিল সোসাইটিতে একটি ফাইভ বিএইচকে (পাঁচ বেডরুম) অ্যাপার্টমেন্টে বসবাস করেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০২৩ সালে তিনি অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন।

জ্যাকুলিন ফার্নান্দেজ জ্যাকুলিনের আবাসনের কাছেই বসবাস করেন সাইফ আলি খান, কারিনা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাটসহ অনেক তারকা। এমনকি শাহরুখ খানের মান্নাত ও সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও এই এলাকাতেই অবস্থিত।

এদিকে জ্যাকুলিনের সময়টা অনেক দিন ধরেই মন্দ যাচ্ছে। অর্থ প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে মামলায় জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। এখনও সেই ঝামেলা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি।

তবে কিছু সিনেমার কাজ এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন জ্যাকুলিন। এর মধ্যে একটি হলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকাবহুল এই ছবিতে আরও আছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, দিশা পাটানিসহ অনেকে। জ্যাকুলিন ফার্নান্দেজ

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
নারী দিবসে জ্যাকুলিন হাজির বাংলা গান নিয়ে!
নারী দিবসে জ্যাকুলিন হাজির বাংলা গান নিয়ে!
সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!
সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!
জ্যাকুলিনকে বাদ দিয়ে নোরাকে নিলেন প্রযোজক!
জ্যাকুলিনকে বাদ দিয়ে নোরাকে নিলেন প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’