রাতের আঁধারে রাজপথে সিয়াম-পূজা, নিজেরাই লাগাচ্ছেন পোস্টার

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৬:০১আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৩১

ঢালিউডের পুরনো রীতি মেনে শুধু শুটিং করেই নিজেদের দায়িত্বে ইতি টানছেন না এই সময়ের অন্যতম জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। তাই সিনেমা মুক্তির মাত্র তিন দিন আগে পোস্টার-আঠা নিয়ে নিজেরাই নেমে গেলেন শহরের পথে পথে। দেয়ালে দেয়ালে লাগাচ্ছেন ‘শান’ ছবির পোস্টার।

গতকাল (৩ জানুয়ারি) রাতে এভাবেই তাদের পাওয়া গেলো মগবাজার ও এফডিসি এলাকায়।

সিয়াম বললেন, ‘এটা আমার কাজেরই অংশ। আর আমি সিনেমার জন্য সবকিছু করতে ভালোবাসি।’

‘শান’ ছবিতে তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটির প্রচারণা নিয়ে তার ভাষ্য, ‘এখন অনেকেই চলচ্চিত্র নির্মাণ করেন। শেষ হতে হতে বাজেট ফুরিয়ে যায়। মানে প্রমোশনের জন্য কোনও টাকা থাকে না। একটা পণ্য কোটি টাকা দিয়ে তৈরি হলো, অথচ তার খবর মানুষের কাছে পৌঁছানো হলো না। আবার শিল্পীরাও অভিনয় করেই দায়িত্ব শেষ মনে করলে হবে না।’

অন্যদিকে পোস্টার লাগানো প্রসঙ্গে পূজা বলেন, ‘পোস্টার লাগানোর সময় ছবির দৃশ্যগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এ এক অন্যরকম অনুভূতি।’

পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। 

এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

/এম/এমএম/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প